Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খুলনায় গাড়ী উল্টে গরু ব্যবসায়ীর মৃত্যু, আহত ৩

BN DESK
02 September 2026, 03:11 AM পড়তে ১ মিনিট

খুলনার কয়রা উপজেলায় গরু বোঝাই নছিমন উল্টে মিজানুর রহমান নামের এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ মে) বিকালে বাগালি ইউনিয়নের ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন।

নিহত মিজানুর উপজেলার আমাদী ইউনিয়নের খিরোল গ্রামের মাওলানা সামছুর রহমানের ছেলে।

কয়রা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপরে মিজানুর রহমান বাগালী ইউনিয়নের জেআইবি ক্লাব মাঠে গরু নিয়ে যাওয়ার সময় ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গরুবাহী নছিমন উল্টে যায়। তখন তিনি নছিমনের নিচে চাপা পড়েন। 

এসময় সাথে থাকা তার ছেলে আব্দুল্লাহ (৭), একই গ্রামের আতিয়ার রহমান ঢালী (৪৭) ও আবুল সানা (৬০) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহতরা স্থানীয় জায়গীর মহল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

কয়রা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহ আলম বলেন, বাগালী ইউনিয়নের জেআইবি ক্লাব মাঠে গরুর হাটে যাওয়ার সময় নসিমন উল্টে গরু ব্যবসায়ী মিজানুর রহমানের মৃত্যু হয়েছে। এখন প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য তদন্ত চলছে। তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

এলাকা: খুলনা কয়রা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

খুলনায় গাড়ী উল্টে গরু ব্যবসায়ীর মৃত্যু, আহত ৩

B
BN DESK | 27 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার