Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খুলনায় ঘরে ঢুকে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

BN DESK
02 September 2026, 07:51 AM পড়তে ১ মিনিট
খুলনায় ঘরে ঢুকে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

খুলনার দিঘলিয়ায় ঘরে ঢুকে আলামিন সিকদার (২৩) নামে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

আজ শনিবার (২ আগস্ট) সকালে উপজেলার বারাকপুর ইউনিয়নের নন্দনপ্রতাপ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলামিন ওই গ্রামের কাওসার শিকদারের ছেলে।  

পুলিশ জানায়, শনিবার ভোরে আসাদুল ইসলাম হঠাৎ আলামিনের ঘরের দরজায় কড়া নাড়েন। ঘুম থেকে উঠে দরজা খুলতেই আসাদুল ধারালো অস্ত্র দিয়ে আলামিনকে কুপিয়ে হত্যা করেন এবং পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামিনের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর থেকেই আসাদুল পলাতক রয়েছেন।

দিঘলিয়া কামারগাতী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জামিল বলেন, আলামিনের স্ত্রীর প্রথম স্বামী মো. আসাদুল ঝিনাইদাহ থেকে এসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা নিশ্চিত করে সে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে খবর পেয়ে ঘটনাস্থলে এসে তথ্য উপাত্ত সংগ্রহ করেছি। তদন্ত চলছে। 

দিঘলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম শাহীন জানান, প্রায় ১৫ বছর আগে আলামিনের স্ত্রী আসাদুল ইসলাম আপন নামে এক ব্যক্তিকে বিয়ে করেছিলেন। পরে তাদের বিচ্ছেদ হয়। দেড় মাস আগে সেই নারী আলামিন শিকদারকে বিয়ে করেন। আজ সকালে প্রথম স্বামী ওই নারীর স্বামীকে কুপিয়ে হত্যা করেন। ঘাতক আসাদুল ইসলামকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। 

এলাকা: খুলনা দিঘলিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

খুলনায় ঘরে ঢুকে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

B
BN DESK | 02 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার