Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খুলনায় ঘের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

BN DESK
02 September 2026, 06:08 AM পড়তে ১ মিনিট
খুলনায় ঘের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

খুলনার ফুলতলা উপজেলার জামিরা বাজারের পিপরাইল গ্রামে সুমন মোল্লা (৩২) নামের এক ঘের ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১টায় এ ঘটনা ঘটে।

নিহত সুমন মোল্লা পিপরাইল গ্রামের রকিব উদ্দিন মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর ১ টা ৪০ মিনিটে নিজ মোটরসাইকেল নিয়ে জামিরা বাজারের উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে বের হন। বাড়ি থেকে কিছু দূর যাওয়ার পিপরাইল নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে থাকা ৩ যুবক তার গতিরোধ করে। সুমন মোল্লা কিছু বুঝে ওঠার আগে এক যুবক তাকে লক্ষ করে গুলি করে। গুলিটি তার ডান থুতনি ভেদ হয়ে বের হয়ে যায়। এ সময়ে সুমন মোল্লা মোটরসাইকেল থেকে ছিটকে পাশের একটি ধান ক্ষেতে পড়ে যায়। সন্ত্রাসীরা গুলি করে মোটরসাইকেল চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়ার গুলির শব্দে ঘটনাস্থলে এসে সুমন মোল্লাকে ধানক্ষেতে পড়ে থাকতে দেখে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। 

ফুলতলা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনিরুজ্জামান খান সুমন মোল্লার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বাড়ি থেকে ১ কিলোমিটার দূরে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকারীদের আটকে সম্ভাব্যস্থানে পুলিশ চেকপোষ্ট এবং অভিযান পরিচালনা করা হচ্ছে। সুমন মোল্লার মরদেহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এলাকা: খুলনা ফুলতলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

খুলনায় ঘের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

B
BN DESK | 22 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার