Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খুলনায় ছাত্রদলের সাবেক নেতাসহ গ্রেপ্তার ৫, অস্ত্র-মাদক জব্দ

BN DESK
01 September 2026, 02:30 AM পড়তে ১ মিনিট
খুলনায় ছাত্রদলের সাবেক নেতাসহ গ্রেপ্তার ৫, অস্ত্র-মাদক জব্দ

খুলনায় একটি বিদেশি রিভলবার,গুলি ও ২৭০ পিচ ইয়াবা সহ সিটি কলেজের ছাত্রদলের সদ্য সাবেক আহবায়ক রাজু আহমেদকে আটক করেছে যৌথ বাহিনী।

গতকাল সোমবার (১৬ জুন) রাতে নগরীর শিপইয়ার্ড সড়কের চানমারী বাজারের ৩ টি বাড়িতে অভিযান চালিয়ে রাজুসহ মোট ৫ জনকে আটক করা হয়।

খুলনা সদর থানার ওসি হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, খুলনা থানাধীন শিপইয়ার্ড এলাকার রুপসা ইস্টার্ন রোডের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে মোঃ রাজু আহমেদ, একই এলাকার বাসিন্দা শামসুর রহমানের ছেলে জুনায়েদ হোসেন মুন্না, চানমারী মাস্টারপাড়া এলাকার বাসিন্দা শওকত হোসেনের ছেলে মিরাজ, চানমারী ২ গলির বাসিন্দা জালালের ছেলে নিরব ইসলাম জিয়া এবং বাগেরহাট জেলার শরনখোলা উপজেলার রায়েন্দা বাজার উওর কাশেমতলা গ্রামের হানিম শিকদারের ছেলে শামীম হোসেন।

স্থানীয় সুত্রে জানা গেছে, সেনাবাহিনী এবং পুলিশের একটি টিম যৌথ অভিযান নগরীর শিপইয়ার্ড ও চানমারী এলাকায় পরিচালনা করে। অভিযানটি মধ্যরাত থেকে শুরু হয়ে ভোর ৬ টা পর্যন্ত চলে। এসময় তারা ওই দুটি এলাকার ৩ টি বাসায় অভিযান চালায়। চানমারী ইউনুস তালুকদারের বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড তাজা গুলি এবং ২৭০ পিচ ইয়াবা সহ ৫ জনকে গ্রেফতার করে যৌথ বাহিনীর সদস্যরা। ৫ জন ঔই বাড়িতে সংঘবদ্ধভাবে অবস্থান করছিল। এদের মধ্যে রাজু আহমেদ খুলনা সিটি কলেজের ছাত্র দলের সাবেক আহবায়ক বলে ঔই সুত্রটি জানায়।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ ওসি হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বলেন, রাতে বিদেশি পিস্তল, গুলি এবং মাদকদ্রব্য সহ ৫ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। ঔই ৫ জন ব্যতিত আরোও অনেককে রাতে আটক করা হয় চানমারী ও শিপইয়ার্ড এলাকা থেকে। পরে তাদের অনেককে ছেড়ে দেওয়া হচ্ছে। তবে এই ৫ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

খুলনায় ছাত্রদলের সাবেক নেতাসহ গ্রেপ্তার ৫, অস্ত্র-মাদক জব্দ

B
BN DESK | 17 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার