Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খুলনায় ছুরিকাঘাতে বাংলালিংকের সেলসম্যান খুন

BN DESK
02 September 2026, 07:43 AM পড়তে ১ মিনিট
খুলনায় ছুরিকাঘাতে বাংলালিংকের সেলসম্যান খুন

নিউজ ডেস্ক:   খুলনা নগরীর সোনাডাঙ্গা ২২তলা ডেল্টা ভবনের সামনে আল আমিন (২৬) নামের এক যুবককে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে খুন করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আল আমিন বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার হিজলা গ্ৰামের আইয়ুব আলী শেখের ছেলে। তিনি মোবাইল ফোন অপারেটর প্রতিষ্ঠান বাংলালিংকের সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘‘সকালে মোটরসাইকেলযোগে আল আমিন কর্মস্থলে যাচ্ছিলেন। পথে পেছন থেকে দুটি মোটরসাইকেলে আসা চার ব্যক্তি তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’’

এলাকা: খুলনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

খুলনায় ছুরিকাঘাতে বাংলালিংকের সেলসম্যান খুন

B
BN DESK | 20 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার