Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খুলনায় ছেলেকে না পেয়ে বাবাকে গুলি, লক্ষ্যভ্রষ্ট হয়ে মা গুলিবিদ্ধ

BN DESK
02 September 2026, 04:53 AM পড়তে ১ মিনিট
খুলনা মহানগরীতে এক যুবককে খুঁজতে গিয়ে তার বাবাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে একদল দুর্বৃত্ত। এ সময় গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে ওই যুবকের মায়ের শরীরে  লাগে। 
 
আজ সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে সোনাডাঙ্গা থানাধীন করিমনগর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
 
আহত নারীর নাম শিমুল বেগম। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোমরের পেছনে গুলিটি বৃদ্ধ হয়েছে। শরীরের ভেতরে থাকা গুলির অবস্থান শনাক্তের চেষ্টা করছেন ডাক্তাররা। ভুক্তভোগী নারী খুলনা নিউমার্কেটের মোবাইল ব্যবসায়ীর মুকুলের স্ত্রী।
ভুক্তভোগী মোবাইল ব্যবসায়ী মুকুল জানান, সকালে তিন থেকে চারজনের একদল সশস্ত্র দুর্বৃত্ত তাদের বাসায় ঢুকে ছেলে হৃদয়কে খুঁজতে থাকে। ছেলে দুদিন ধরে বাসায় নেই জানালেও তারা বিশ্বাস করতে চায়নি। একপর্যায়ে তিনি বাসার প্রধান ফটকের গ্রিল খুলতে গেলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পিস্তল উঁচিয়ে গুলি করার চেষ্টা করে।
 
তিনি আরও বলেন, আমায় গুলি করার সময় আমি নিচু হয়ে যাই। এতে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পেছনে দাঁড়িয়ে থাকা আমার স্ত্রীর শরীরে গিয়ে লাগে।
 
তিনি জানান, তার ছেলে হৃদয় খুলনা নিউমার্কেটের মোবাইলের দোকানে তাকে কাজে সহায়তা করেন। পাশাপাশি পড়াশোনাও করেন। বর্তমানে তিনি অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। হামলাকারীদের দেখলে তিনি চিনতে পারবেন বলেও জানান।
এদিকে গুলির ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারা এ হামলা চালিয়েছে এবং হৃদয়কে কেন খুঁজতে এসেছিল, তা তদন্ত করে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
 
এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল বলেন, আমরা ঘটনাস্থলে আছি। ভিকটিমের ছেলের সঙ্গে একটি বিরোধের বিষয় সামনে এসেছে। আমরা তথ্য-উপাত্ত সংগ্রহ করে সবকিছু মিলিয়ে দেখছি। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তার করা হবে।
এলাকা: খুলনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

খুলনায় ছেলেকে না পেয়ে বাবাকে গুলি, লক্ষ্যভ্রষ্ট হয়ে মা গুলিবিদ্ধ

B
BN DESK | 10 August 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার