Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খুলনায় জাতীয় পার্টির অফিস ভাঙচুর

BN DESK
10 October 2025, 12:21 AM পড়তে ১ মিনিট
খুলনায় জাতীয় পার্টির অফিস ভাঙচুর

নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে খুলনায় জাতীয় পার্টির অফিস ভাঙচুর করেছেন দলটির নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

আজ শনিবার (৩০ আগস্ট) বিকাল সাড়ে ৫ টার দিকে শহরের ডাকবাংলো মোড়ে অবস্থিত কার্যালয়ে ভাঙচুরের এ ঘটনা ঘটে।

এর আগে নগরীর শিববাড়ী মোড়ে গণঅধিকার পরিষদের নেতাকর্মীর বিক্ষোভ সমাবেশ করেন।

স্থানীয়রা জানায়, বিকেলে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে জাতীয় পার্টির অফিসে সামনে আসেন। তারা ডাকবাংলো এলাকার রাস্তা অবরুদ্ধ করে রাখেন এবং ভিপি নুরের ওপর হামলার বিচার দাবি করেন। এক পর্যায়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা জাতীয় পার্টির অফিস ভাঙচুর করেন। পরে পুলিশ আসলে তাদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ হয়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম জানান, ‘ডাকবাংলো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা সাধারণ মানুষের জানমাল রক্ষায় এবং সবার নিরাপত্তা নিশ্চিতে সজাগ রয়েছি।

এলাকা: খুলনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

খুলনায় জাতীয় পার্টির অফিস ভাঙচুর

B
BN DESK | 30 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার