Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খুলনায় জোড়া হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

BN DESK
02 September 2026, 04:21 AM পড়তে ১ মিনিট

খুলনায় মহানগরীর সোনাডাঙ্গা এলাকার হায়দার আলী ও তরিকুল ইসলাম পিকু জোড়া হত্যা মামলায় ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।সাজাপ্রাপ্তদের মধ্যে ৭ জনই পলাতক রয়েছে।

আজ বুধবার (১৫ জুলাই) দুপুরে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুসরাত জাবিন এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামীরা হলেন- ফারুক শেখ ওরফে গাড়ী ফারুক, নুর উদ্দিন রাজু, জাহাঙ্গীর হোসেন, সোহেল শিকদার, কালু শেখ, সিদ্দিক, ওয়াসিম ও আব্দুর জব্বার। এদের মধ্যে রায় ঘোষণাকালে ফারুক শেখ ওরফে গাড়ী ফারুক উপস্থিত ছিলেন।

বাকি আসামীরা পলাতক রয়েছেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে মামলার রাষ্ট্রপক্ষে আইনজীবী ফারহানা হক ডেইজি জানান, পূর্বশত্রুতার জের ধরে ২০১০ সালের ২৮ ফেব্রুয়ারী হত্যাকান্ড ঘটে।

এ ঘটনায় নিহত হায়দার আলীর ভাই তৈয়ব আলী বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় মামলা করেন। মামলায় মোট ১৭ জনকে আসামী করা হয়। রায়ে বাকি ৯ জন খালাস। ২০১০ সালের ৩ অক্টোবর চার্জসিট দেয় পুলিশ।
এলাকা: খুলনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

খুলনায় জোড়া হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

B
BN DESK | 15 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার