Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খুলনায় ট্রলিচাপায় প্রাণ গেল বৃদ্ধের

BN DESK
10 October 2025, 01:57 AM পড়তে ১ মিনিট
খুলনায় ট্রলিচাপায় প্রাণ গেল বৃদ্ধের

খুলনার পাইকগাছায় ইটবোঝাই ট্রলি চাপায় মোকছেদ গাজী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বোয়ালিয়া ব্রিজের কাছে রাড়ুলি বায়তুল মামুর মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোকছেদ রাড়ুলীর বোরহানপুর গ্রামের মৃত মেনু গাজীর ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে বাইসাইকেল নিয়ে পাইকগাছার দিকে যাচ্ছিলেন মোকছেদ।  তিনি রাড়ুলি বায়তুল মামুর মসজিদের পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রলি সাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত মোকছেদ। বুকের পাজর ও কোমর ভেঙে যায় তার।  স্থানীয়রা তাকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করেন।  সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পাইকগাছা থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।  এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এলাকা: খুলনা পাইকগাছা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

খুলনায় ট্রলিচাপায় প্রাণ গেল বৃদ্ধের

B
BN DESK | 19 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার