Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খুলনায় ট্রলির ধাক্কায় প্রান গেল শিশুর

BN DESK
02 September 2026, 06:13 AM পড়তে ১ মিনিট
খুলনায় ট্রলির ধাক্কায় প্রান গেল শিশুর

খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন গোয়ালখালী কবরস্থানের মোড়ে ইট বোঝাই ট্রলির ধাক্কায় মুকরিমা বিনতে মোহন (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১২ এপ্রিল) সকাল সোয়া নয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশু ঢাকার কামরাঙ্গীরচরের যাওলা গ্রামের মোহন ব্যাপারীর মেয়ে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাস্তা পার হওয়ার সময় একটি ইট বোঝাই ট্রলি শিশুটিকে ধাক্কা দেয়। এতে মুকরিমা মাথায় গুরুতর আঘাত পায়। আহত অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক সকাল ১০টা ৪০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

খালিশপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটি পৌনে ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ট্রলিটিকে আটক করা গেলেও চালককে আটক করা সম্ভব হয়নি। তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এলাকা: খুলনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

খুলনায় ট্রলির ধাক্কায় প্রান গেল শিশুর

B
BN DESK | 12 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার