Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খুলনায় দিনেদুপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

BN DESK
02 September 2026, 12:52 AM পড়তে ১ মিনিট
খুলনা মহানগরীর আফিল গেট এলাকায় দিনে দুপুরে শেখ সোহেল (৪৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
 
 
আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ৩টা ৫ মিনিটের দিকে নগরীর আফিলগেট এলাকার পেট্রল পাম্প সংলগ্ন একটি গ্যারেজে ঘটনাটি ঘটে।
 
নিহত ব্যবসায়ী খানজাহান আলী থানাধীন আটরা শেখ পাড়া এলাকার বাসিন্দা বাচ্চু শেখের ছেলে।
 
বিষয়টি নিশ্চিত করেছেন খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম।
 
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শেখ সোহেল মাছের ঘের ও ইন্টারনেটের ব্যবসা করতেন। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটর দিকে আফিলগেট পেট্রল পাম্প সংলগ্ন একটি গ্যারেজে ব্যক্তিগত মোটরসাইকেল মেরামতের জন্য আসেন।
 
দুপুর ৩টা ৫ মিনিটের দিকে একটি মোটরসাইকেল যোগে আসা দুই জন যুবক ৪-৫ গুলি করে। গুলির শব্দে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং স্থানীয়রা দিগ্‌বিদিক ছোটাছুটি করতে থাকে। পরে ওই দুই যুবকের একজন সোহেলের মাথাকে লক্ষ্য করে একটি গুলি করে। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন ব্যবসায়ী। সেখানেই তিনি মারা যান।
 
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, দুইজন যুবক তাকে গুলি করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তার মরদেহটি ঘটনাস্থলে পড়ে রয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। আমরা লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করছি। ঘটনার কারণ জানার চেষ্টা চলছে।
এলাকা: খুলনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

খুলনায় দিনেদুপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

B
BN DESK | 27 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার