Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

BN DESK
04 September 2026, 05:48 AM পড়তে ১ মিনিট

খুলনায় দুবৃত্তের গুলিতে মো. ইসমাইল (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে মহানগরীর দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ইসমাইল বড় খালপাড় এলাকার শাজাহান ওরফে পাগলা শাজাহানের ছেলে।

স্থানীয়রা জানান, ইসমাইল দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় অবস্থানকারলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালালে তিনি মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, দুর্বৃত্তরা ইসমাইলের মাথায় গুলি করে।

মৃত্যু নিশ্চিত করতে তার মাথায় ধারালো অস্ত্র দিয়েও আঘাত করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

জানা গেছে, নিহত ইসমাইল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে পুলিশ অ্যাসোল্ট মামলা ও হত্যা মামলাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

এলাকা: খুলনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

B
BN DESK | 31 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার