Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খুলনায় দুর্বৃত্তদের হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু

BN DESK
03 September 2026, 03:49 AM পড়তে ১ মিনিট
খুলনায় দুর্বৃত্তদের হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু

খুলনায় দুর্বৃত্তদের হামলায় আহত বিএনপি নেতা আমিন হোসেন বোয়িং মোল্লা (৫৫) মারা গেছেন।

আজ বুধবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। এর আগে গত ২৯ নভেম্বর রাতে হামলায় তিনি আহত হওয়ার পর বেসরকারি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

আমিন হোসেন বোয়িং মোল্লা খুলনা মহানগরীর ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্যসচিব।

খুলনা সদর থানা পুলিশ জানায়, গত ২৯ নভেম্বর রাতে নগরীর টুটপাড়া এলাকায় সন্ত্রাসীরা এলোপাথাড়ি গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। এরপর তারা বিএনপি নেতা আমিন মোল্লাকে কুপিয়ে গুরুতর আহত করে। সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। কিছুক্ষণ পর সেখান থেকে তাকে বেসরকারি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

এদিকে এই হামলার ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ।

এলাকা: খুলনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

খুলনায় দুর্বৃত্তদের হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু

B
BN DESK | 04 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার