Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খুলনায় দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী আহত

BN DESK
02 September 2026, 03:04 AM পড়তে ১ মিনিট

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন পশ্চিম বানিয়াখামার তিন মাথার মোড়ে ব্যবসায়ী আলী নূর ডাবলুকে (৫০) গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। 

আজ রোববার (১৭ মে) বিকেল বিকেলে মেহেদী আয়রন স্টোরের সামনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ডাবলু পশ্চিম বানিয়াখামার এলাকার বাসিন্দা মৃত এতিম আলী শেখের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী বলে জানা গেছে।গুলিবিদ্ধ আলী নূর ডাবলু জানান, তিনটি মোটরসাইকেলে করে আসা ৬ থেকে ৮ জন দুর্বৃত্ত পূর্ব শত্রুতার জেরে তাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে। এ সময় একটি গুলি তার বাম হাতের কনুইয়ের পাশের মাংসপেশিতে বিদ্ধ হয়।
 পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, তিনটি মোটরসাইকেলে করে আসা সন্ত্রাসীরা ডাবলুকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়।

এতে তার বাম হাতে একাধিক স্থানে গুলি লাগে। কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
এলাকা: খুলনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

খুলনায় দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী আহত

B
BN DESK | 18 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার