Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খুলনায় নির্মাণাধীন হাসপাতালের ভবন থেকে পড়ে সেন্টারিং মিস্ত্রির মৃত্যু

BN DESK
02 September 2026, 01:19 AM পড়তে ১ মিনিট

খুলনায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বজলু (৫০) নামে এক সেন্টারিং মিস্ত্রির মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে খুলনা মেডিকেল কলেজে নির্মাণাধীন ক্যান্সার হাসপাতালের ১৫ তলা থেকে পড়ে তিনি মারা যান। 

নিহত বজলু সাতক্ষীরা সদরের কুশখালী এলাকার বাবর আলীর ছেলে।

সোনাডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, দুপুরে ১৫ তলা ভবনের ছাদে রড বাঁধার কাজ করছিলেন তিনি। এ সময় পা পিছলে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠিয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 
এলাকা: খুলনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

খুলনায় নির্মাণাধীন হাসপাতালের ভবন থেকে পড়ে সেন্টারিং মিস্ত্রির মৃত্যু

B
BN DESK | 10 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার