Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খুলনায় পুলিশ সদস্যের রহস্যজনক মৃত্যু

BN DESK
02 September 2026, 03:47 AM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক : খুলনা মহানগরীর সোনাডাঙ্গায় দায়িত্ব পালনের সময় এক পুলিশ সদস্যের রহস্যজনক মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।শুক্রবার দিবগত রাত সাড়ে ৪টার দিকে সোনাডাঙ্গা আবাসিক এলাকায় (২য় ফেজ) অবস্থিত রেলওয়ে পুলিশ লাইন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কনস্টেবলের নাম সম্রাট বিশ্বাস। তার স্ত্রীও একজন পুলিশ সদস্য, বর্তমানে সাতক্ষীরায় কর্মরত রয়েছেন।

পুলিশ জানায়, খবর পেয়ে বাংলাদেশ রেলওয়ে পুলিশ-এর খুলনা অঞ্চলের সিনিয়র কর্মকর্তারা এবং খুলনা মেট্রোপলিটন পুলিশ-এর সোনাডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এরপর তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে বলে জানানো হয়।

কেএমপির সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘রেল পুলিশের কনস্টেবল সম্রাট বিশ্বাস ডিউটিরত অবস্থায় কপালে বন্দুক ঠেকিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে লাশের ময়না তদন্তের ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: খুলনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

খুলনায় পুলিশ সদস্যের রহস্যজনক মৃত্যু

B
BN DESK | 18 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার