Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খুলনায় বিদেশি সিগারেট বিক্রি, ২ ব্যবসায়ীকে জরিমানা  

BN DESK
02 September 2026, 07:44 AM পড়তে ১ মিনিট
খুলনায় বিদেশি সিগারেট বিক্রি, ২ ব্যবসায়ীকে জরিমানা  

নিউজ ডেস্ক: খুলনায় বিদেশি সিগারেট বিক্রির অপরাধে দুই দিনে  ২ দোকানিকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গত বুধবার ও বৃহস্পতিবার পৃথক দুই অভিযানে তাদের এই জরিমানা করে খুলনা জেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কাস্টমস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

জানা গেছে, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) খুলনায় মিঠুন স্টোর নামের একটি দোকান থেকে অবৈধ বিদেশি সিগারেট জব্দ করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। খুলনা জেলার শিববাড়ি মোড়ে অবস্থিত এই দোকানে অভিযান চালিয়ে ৩ হাজার ৪০০ শলাকা অবৈধ বিদেশি ব্র্যান্ডের ওরিস, মন্ড, থ্রি ফাইভ ও ব্ল্যাক সিগারেট জব্দ করা হয়।

এ সময় অবৈধ বিদেশি সিগারেট বিক্রির অপরাধে প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার দুপুরে খুলনার বাহিরদিয়া বাজারের রোহান স্টোরে অভিযান পরিচালনা করে কাস্টমস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় ওই দোকান থেকে ৪ হাজার শালাকা অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার করে। এর মধ্যে অরিস, মণ্ড, থ্রি ফাইভ, ব্লাক হ অন্যান্য ব্র্যান্ডের সিগারেটও রয়েছে। অবৈধ সিগারেট বিক্রির অভিযোগে ওই দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। জব্দ সব অবৈধ সিগারেট পুড়িয়ে নষ্ট করা হয়েছে।

কাস্টমস খুলনা সূত্রে জানা যায়, এসব অবৈধ সিগারেট বিক্রেতাদের বিরুদ্ধে ও বিস্তার রোধে এ ধরনের অভিযান সার্বক্ষণিক চলমান থাকবে। অভিযান পরিচালনায় পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

এলাকা: খুলনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

খুলনায় বিদেশি সিগারেট বিক্রি, ২ ব্যবসায়ীকে জরিমানা  

B
BN DESK | 17 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার