Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খুলনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

BN DESK
03 September 2026, 04:37 AM পড়তে ১ মিনিট
খুলনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

খুলনায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত শিক্ষার্থীর নাম অর্ণব কুমার সরকার (২৬)। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের এমবিএ-এর ছাত্র ছিলেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ৯টার দিকে কেডিএ অ্যাভিনিউ সড়কের তেঁতুলতলার মোড়ে এ ঘটনা ঘটে।

 

নিহত অর্নব ইসলাম কমিশনারের মোড় এলাকার নীতিশ সরকারের ছেলে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী। 

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, রাত সাড়ে আটটার দিকে তেঁতুলতলা মোড়ে এ ঘটনা ঘটে। অর্নব ওখানে রাস্তার পাশে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন। এ সময় সন্ত্রাসীরা এসে তাঁকে গুলি করে। পরে অর্নব সরকারকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হত্যাকারীদের ধরতে অভিযান অব্যাহত।

এলাকা: খুলনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

খুলনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

B
BN DESK | 25 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার