Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খুলনায় ভৈরব নদী থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার

BN DESK
03 September 2026, 04:28 AM পড়তে ১ মিনিট
খুলনায় ভৈরব নদী থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার

খুলনায় ভৈরব নদী থেকে বস্তাবন্দি এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) নগরীর খানজাহান আলী থানাধীন গফ্ফার ফুড বালির ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানাগেছে, বিকেলে নদীতে জোয়ারে পানির স্রোতে বস্তাবন্দি মরদেহ ভেসে নওয়াপাড়ার দিকে যাচ্ছিল। গফ্ফার ফুড বালির ঘাটে রাখা একটি বাঁশে বেধে যায় ওই বস্তাটি। তখন স্থানীয়রা বস্তার ভেতর থেকে পায়ের গোড়ালি বের হয়ে দেখতে থেকে পুলিশে খবর দেয়।

খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকা: খুলনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

খুলনায় ভৈরব নদী থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার

B
BN DESK | 27 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার