Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খুলনায় মাছ চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

BN DESK
05 April 2026, 03:28 AM পড়তে ১ মিনিট

খুলনায় মাছ চোর সন্দেহে গণপিটুনিতে দিদার সরদার (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (৪ এপ্রিল) সকালে নগরীর আড়ংঘাটা থানাধীন খাজা খালের রাস্তার পাশের রেল লাইন সংলগ্ন ঝোপের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত যুবক গোপালগঞ্জ জেলার কাশিয়ানি আরাকান্দি এলাকার বাসিন্দা বিনু সরদারের ছেলে। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত কয়েকদিন ধরে আড়ংঘাটা থানাধীন লতার বিল সংলগ্ন ঘের থেকে প্রতিদিন রাতে মাছ চুরি হচ্ছিল। মাছ চোরকে ধরার জন্য স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে ঘের পাহারার ব্যবস্থা করে। শুক্রবার গভীর রাতে দিদার নিহার বিশ্বাসের ঘেরে প্রবেশ করে এবং চুরি করার প্রস্তুতি নেওয়ার সময় জনতার হাতে ধরা পড়ে। ঘটনাস্থলে তাকে ব্যাপক মারধর করা হয়। সকাল ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানান যুবক মারা গেছেন। পরবর্তীতে মরদেহ মর্গে রাখা হয়।  

আড়ংঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান আহমেদ বলেন, মাছ চোর সন্দেহে ওই যুবককে গণপিটুনি দেয় স্থানীয়রা। পরবর্তীতে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের পরিবার মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

এলাকা: খুলনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

খুলনায় মাছ চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

B
BN DESK | 05 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার