Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খুলনায় মোটরসাইকেল-ইজিবাইকের সংঘর্ষে দুই চালক নিহত

BN DESK
01 September 2026, 08:26 PM পড়তে ১ মিনিট
খুলনায় মোটরসাইকেল-ইজিবাইকের সংঘর্ষে দুই চালক নিহত

নিউজ ডেস্ক:  খুলনার রূপসা উপজেলায় সাচিবুনিয়া মোড় থেকে একটি মটরসাইকেলযোগে তিনজন রূপসা সেতুর দিকে যাওয়ার সময় ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে দুইজন চালকই নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের দুই যাত্রী আহত হয়েছেন।

নিহতরা হলেন, ইজিবাইকচালক রাব্বি হাওলাদার ও মোটরসাইকেলচালক মিরাজ।

শুক্রবার (১৫ নভেম্বর) রাত পৌনে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অহিদুজ্জামান।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাত পৌনে সাতটার দিকে সাচিবুনিয়া মোড় থেকে একটি মটরসাইকেলযোগে তিনজন রূপসা সেতুর দিকে যাওয়ার সময় ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য খুমেক মর্গে পাঠানো করা হয়েছে।

এলাকা: খুলনা রূপসা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

খুলনায় মোটরসাইকেল-ইজিবাইকের সংঘর্ষে দুই চালক নিহত

B
BN DESK | 16 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার