Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

BN DESK
05 September 2026, 02:31 AM পড়তে ১ মিনিট
খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক: খুলনা নগরীর আড়াংঘাটা থানা এলাকার লতার বাইপাস মোড়ে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার ডুমুরিয়া উপজেলার পশ্চিমবিল পাবলা এলাকার নির্মল সেনের ছেলে পুস্পেন সেন ও প্রভাস মন্ডলের ছেলে সৌরভ মন্ডল। আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার মিত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি বলেন, ‘‘গত রাতে দুই যুবক মোটরসাইকেলযোগে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাদের ধাক্কা দেয়। পরে আবার খুলনা থেকে আফিলগেটগামী একটি পিকআপ ধাক্কা দিলে ঘটনাস্থলেই পুস্পেন সেনের মৃত্যু হয়। আহতাবস্থায় সৌরভ মন্ডলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’’

এলাকা: খুলনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

B
BN DESK | 01 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার