Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খুলনায় যুবক গুলিবিদ্ধ, হাসপাতালে ভর্তি

BN DESK
02 September 2026, 04:09 AM পড়তে ১ মিনিট

খুলনার লবণচরা থানার আশি‌বিঘা এলাকায় মো. রাতুল শেখ (২৩) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ রাতুল উত্তর হরিণটানা এলাকার বাসিন্দা শের আলীর ছেলে। গুলিতে তার ডান পায়ে আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশারফ হোসেন জানান, নিজেদের মধ্যে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 
এলাকা: খুলনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

খুলনায় যুবক গুলিবিদ্ধ, হাসপাতালে ভর্তি

B
BN DESK | 02 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার