Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খুলনায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

BN DESK
10 October 2025, 06:49 PM পড়তে ১ মিনিট
খুলনায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

মফস্বল ডেস্ক : খুলনার ডুমুরিয়া উপজেলার আঠারোমাইল এলাকায় শামীম হোসেন (৩৩) নামের যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে আঠারোমাইল এলাকায় সৈয়দ ঈসা কলেজের পাশে ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। 

দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ের পেছন দিকে কুপিয়ে তাকে হত্যা করে। শনিবার (২৩ আগস্ট) সকালে পরিবারের সদস্যরা তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। ঘটনাস্থল থেকে মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। পুলিশ দুইজনকে আটক করেছে। জানা গেছে, নিহত শামীম সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের উথুলি গ্রামের আব্দুল গফ্ফার শেখের ছেলে ও সাবেক ইউপি সদস্য। তিনি ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। শামীম দীর্ঘদিন থেকে ডুমুরিয়ার আঠারোমাইল এলাকায় বসবাস করে কীটনাশকের ব্যবসা করতেন। 

তালা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ বলেন, ‘এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। হত্যাকারীদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ জানাচ্ছি।’

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তিনি আরও জানান, নিহত শামীমের বাড়ি সাতক্ষীরা জেলায়। তিনি দীর্ঘদিন ধরে আঠারোমাইল এলাকায় ভাড়া থাকতেন। স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে তিনি জড়িত বলে জানা গেছে। হত্যায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

এলাকা: খুলনা ডুমুরিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

খুলনায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

B
BN DESK | 23 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার