Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খুলনায় যুবলীগ নেতা ফারুক গ্রেপ্তার

BN DESK
03 September 2026, 03:32 AM পড়তে ১ মিনিট
খুলনায় যুবলীগ নেতা ফারুক গ্রেপ্তার

খুলনা নগরীর খালিশপুর মহসীন কলেজ ছাত্রলীগের সাবেক ভিপি ও বর্তমান যুবলীগ নেতা মো. ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

আজ সোমবার (১৮ নভেম্বর) দুপুরের দিকে নগরীর ফারাজীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফারুক নগরীর খালিশপুর থানার চরেরহাট এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, ফারুকের বিরুদ্ধে নগরীর খালিশপুর থানায় বিএনপি অফিস ভাঙচুরের মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ফারুকের লাইসেন্সকৃত ২টি অস্ত্র রয়েছে। সেই অস্ত্রগুলো যথাসময়ে জমা দিয়েছে কিনা তা খোঁজখবর নেয়া হচ্ছে। 

পুলিশ আরও জানায়, তার দুই ভাই আওয়ামী লীগ নেতা ও ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এসএম খুরশিদ আহম্মেদ টোনা এবং মোরশেদ আহম্মেদ মনিরের বিরুদ্ধেও মামলা রয়েছে। তারা কোথায় আছে সে ব্যাপারেও তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

এদিকে, গ্রেপ্তারকৃত ফারুক হোসেনকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এলাকা: খুলনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

খুলনায় যুবলীগ নেতা ফারুক গ্রেপ্তার

B
BN DESK | 18 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার