Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খুলনায় যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ ২ জন আটক

BN DESK
01 September 2026, 08:21 PM পড়তে ১ মিনিট
খুলনায় যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ ২ জন আটক

খুলনার কোস্টগার্ড, নৌ বাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে দেশীয় দোনালা বন্দুক ও ২ রাউন্ড কার্তুজসহ ২ জনকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার (৪ মার্চ) রূপসা থানার আলাইপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন, রূপসা উপজেলার সফিউল্লাহ (৪২) এবং ওসিকার খান (৩৮)। এর মধ্যে ওসিকার খানের বিরুদ্ধে থানায় সন্ত্রাসীর মামলা রয়েছে।

কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট মো. প্রান্তিক উজ জামান বলেন, কোস্টগার্ডের নেতৃত্বে নৌবাহিনী এবং পুলিশের সমন্বয়ে যৌথ অভিযানে একটি অবৈধ দেশীয় দোনালা বন্দুক এবং ২ রাউন্ড কার্তুজসহ দুইজন দুষ্কৃতিকারীকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপসা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে কোস্টগার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এলাকা: খুলনা রূপসা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

খুলনায় যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ ২ জন আটক

B
BN DESK | 04 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার