Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খুলনায় হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড

BN DESK
02 September 2026, 04:33 AM পড়তে ১ মিনিট

খুলনার বটিয়াঘাটায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে শেখ রেজাউল হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।

আজ সোমবার (২৭ জুলাই)খুলনার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক খুরশীদ আলম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন খুরশীদ আলম, আব্দুস সালাম ও খায়রুল। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় এরশাদকে খালাস দেওয়া হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩১ মার্চ খুলনার বটিয়াঘাটা উপজেলার ঝালবুনিয়া বাজারে জমি-সংক্রান্ত বিরোধের জেরে শেখ রেজাউলের ওপর হামলা চালানো হয়। এ সময় বাঁশ দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত শেখ রেজাউল ও মামলার প্রধান আসামি খুরশীদ আলম সম্পর্কে চাচাতো ভাই। তাদের মধ্যে পৈতৃক জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল বলে মামলার নথিতে উল্লেখ করা হয়।

ঘটনার দিনই নিহতের ছোট ভাই মেসবাহ উদ্দিন বাদী হয়ে খুরশীদ আলম, আব্দুস সালাম, খায়রুল ও এরশাদকে আসামি করে বটিয়াঘাটা থানায় হত্যা মামলা করেন। পরে আদালতের নির্দেশে মামলাটির তদন্তভার পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্ত শেষে ২০১৯ সালের নভেম্বরে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় সংস্থাটি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এটিএম মনিরুজ্জামান রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দিয়েছেন। এ রায়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।

এলাকা: খুলনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

খুলনায় হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড

B
BN DESK | 27 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার