Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খুলনায় ২৫০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ

BN DESK
10 October 2025, 09:24 PM পড়তে ১ মিনিট
খুলনায় ২৫০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ

খুলনার রুপসায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২৫০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ করা হয়েছে।

আজ শনিবার (১৬ আগস্ট) বিকেলে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাত ১টায় কোস্ট গার্ড রুপসার খান জাহান আলী টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় খুলনা থেকে বাগেরহাটগামী সন্দেহজনক একটি ট্রাক তল্লাশি করে সুন্দরবন থেকে আহরিত প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২৫০ কেজি অবৈধ কাঁকড়াসহ ২ জন ব্যক্তিকে আটক করা হয়।

জব্দকৃত অবৈধ কাঁকড়া খুলনা ফরেস্ট স্টেশন কর্মকর্তার উপস্থিতিতে রূপসা নদীতে অবমুক্ত করা হয় এবং আটককৃত ব্যক্তিদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।
 
লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসীর ইবনে মহসিন বলেন, দেশের বন ও সামুদ্রিক সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। 

এলাকা: খুলনা রূপসা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

খুলনায় ২৫০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ

B
BN DESK | 16 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার