Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খুলনায় ৪৫ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

BN DESK
09 October 2025, 04:17 PM পড়তে ১ মিনিট
খুলনায় ৪৫ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

খুলনায় ৪৫ হাজার টাকার জাল নোটসহ সালাউদ্দিন (৪১) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার (৩০ আগস্ট) দিবাগত রাতে নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সালাউদ্দীন ফরিদপুরের পূর্ব গোয়ালচামট বেতুয়াবাড়ী সড়কের মৃত আব্দুস সালামের ছেলে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) খোন্দকার হোসেন আহম্মদ বলেন, শনিবার দিবাগত রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোনাডাঙ্গা বাসটার্মিনাল এলাকা থেকে সালাউদ্দিনকে গ্রেপ্তার করে।

এ সময় তার কাছ থেকে ৫০০ টাকা মূল্যের ৯০টি জাল নোট (৪৫ হাজার জাল টাকা) উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে নগরীর সোনাডাঙ্গা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

এলাকা: খুলনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

খুলনায় ৪৫ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

B
BN DESK | 31 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার