Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খুলনায় ৫ লাখ টাকার জাল নোটসহ যুবক গ্রেপ্তার

BN DESK
02 September 2026, 06:07 AM পড়তে ১ মিনিট
খুলনায় ৫ লাখ টাকার জাল নোটসহ যুবক গ্রেপ্তার

নিউজ ডেস্ক:  খুলনা নগরীর সাচিবুনিয়া বিশ্বরোড মোড় থেকে পাঁচ লাখ টাকার জাল নোটসহ খোরশেদ আলম (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (২১ মে) বেলা পৌনে ১১টার দিকে তাকে আটক করা হয়। আটক ওই যুবক সুনামগঞ্জ জেলার বিশ্রামপুর উপজেলার মাজের ট্যাক এলাকার বাসিন্দা রমজান আলীর ছেলে। 

লবণচরা থানার অফিসার ইনচার্জ মো. ইউসুফ আলী বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে জাল টাকার একটি চালান অন্য জেলা থেকে খুলনায় আসছে। এমন সংবাদ পেয়ে থানা পুলিশ সাচিবুনিয়া বিশ্বরোড মোড়ে চেকপোস্ট বসান। তারা ঢাকা থেকে খুলনাগামী টুঙ্গীপাড়া এক্সপ্রেসে অভিযান চালায়। ওই পরিবহনের একটি আসনে বসা এক ব্যক্তির আচরণ সন্দেহজনক হওয়ায় তার দেহ এবং সাথে থাকা ব্যাগটি তল্লাশি করে। এসময় পুলিশ তার কাছে থাকা ব্যাগ থেকে ৫০০ টাকা নোটের ১০টি বান্ডিল উদ্ধার করে। পরে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় সেগুলো জাল টাকা। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

এলাকা: খুলনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

খুলনায় ৫ লাখ টাকার জাল নোটসহ যুবক গ্রেপ্তার

B
BN DESK | 21 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার