Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খুলনায় ৬০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের ঘোষণা

BN DESK
01 September 2026, 11:33 AM পড়তে ১ মিনিট
খুলনায় ৬০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের ঘোষণা

সুন্দরবন ডেল্টা ঘিরে গঠিত ‘সুন্দরবন ডেল্টা গ্রোথ ইনিশিয়েটিভ’ (এসডিজিআই) ঘোষণা করলো ৬০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প। আন্তর্জাতিক সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়ন করছে আরব কন্ট্রাক্টর-ওরাসকম পেনিনসুলা কনসোর্টিয়াম।

আজ শনিবার (২৬ জুলাই) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকল্পটি ঘোষণা করেন এসডিজিআইয়ের চেয়ারম্যান মোহাম্মদ আলী আসগর লবী।

তিনি বলেন, খুলনা, বাগেরহাট ও গোপালগঞ্জ নিয়ে গঠিত এই অঞ্চল হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম গ্রিন ইন্ডাস্ট্রিয়াল করিডর। এই প্রকল্পের প্রথম ধাপে বাস্তবায়ন করা হচ্ছে ৬০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র, যা বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

তিনি আরও বলেন, এই প্রকল্প শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, টেকসই উন্নয়নের রূপরেখাও দেখাবে। পরিবেশ, কর্মসংস্থান, কার্বন নিঃসরণ—সবই আমরা একসঙ্গে বিবেচনায় নিয়েছি। এই প্রকল্পের মাধ্যমে খুলনাকে কেন্দ্র করে গড়ে উঠবে এক আধুনিক, পরিবেশবান্ধব শিল্পভিত্তিক অর্থনীতি। থাকবে ক্লিন পোর্ট ম্যানেজমেন্ট, স্মার্ট লজিস্টিকস ও গ্রিন ম্যানুফ্যাকচারিং ব্যবস্থা।

এসময় আরও উপস্থিত ছিলেন আরব কন্ট্রাক্টর-ওরাসকম পেনিনসুলা কনসোর্টিয়ামের প্রতিনিধি ঝাং শিয়াওডং এবং লি গ্যাং, স্থানীয় ব্যবসায়ী এবং উন্নয়ন বিশেষজ্ঞরা।

 

এলাকা: খুলনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

খুলনায় ৬০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের ঘোষণা

B
BN DESK | 26 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার