Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খুলনায় ৬২ কেজি হরিণের মাংস উদ্ধার

BN DESK
10 October 2025, 08:27 PM পড়তে ১ মিনিট
খুলনায় ৬২ কেজি হরিণের মাংস উদ্ধার

খুলনার কয়রায় কোষ্ট গার্ড ও বন বিভাগের যৌথ অভিযানে ঘড়িলাল এলাকার কপোতাক্ষ নদ থেকে ৬২ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। 

আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোরে দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ঘড়িলাল এলাকার কপোতাক্ষ নদ থেকে ৬২ কেজি হরিণের মাংস উদ্ধার ও ১ টি নৌকা জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন।

তিনি বলেন, ‘আমরা কপোতাক্ষ নদ ধরে কয়রার ঘড়িলাল গ্রামের কাছাকাছি পৌঁছে ভোরের আবছা আলোয় একটি নৌকা দেখতে পাই। এতে বসে দু’জন বইঠা বাইছিল। আমাদের ট্রলারটি ওই নৌকার কাছাকাছি পৌঁছানোর আগেই তারা কপোতাক্ষ নদে ঝাঁপিয়ে পালিয়ে যান। পরে পরিত্যক্ত নৌকাটি তল্লাশি করে ভেতরের একটি পাত্রে বরফ দেওয়া অবস্থায় ৬২ কেজি হরিণের মাংস পেয়েছি। নৌকাটিও জব্দ করি।

এ বিষয়ে বন আইনে মামলা দায়ের করা হবে এবং উদ্ধারকৃত হরিণের মাংস আদালতের নির্দেশে মাটিতে পুতে বিনষ্ট করা হবে।

এলাকা: খুলনা কয়রা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

খুলনায় ৬২ কেজি হরিণের মাংস উদ্ধার

B
BN DESK | 22 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার