Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খুলনা জেলা কারাগার থেকে দেওয়াল টপকে পালালেন হাজতি

BN DESK
02 September 2026, 04:03 AM পড়তে ১ মিনিট
খুলনা জেলা কারাগার-২ থেকে দেওয়াল টপকে ইমন মাঝি (২৫) নামে এক হাজতি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
 
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে কারাগারের নিরাপত্তাবেষ্টনী অতিক্রম করে তার পালানোর ঘটনায় কারা কর্তৃপক্ষের মধ্যে তৎপরতা শুরু হয়েছে।
 
কারা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পালিয়ে যাওয়া হাজতি ইমন মাঝি লবণচরা থানা এলাকার সাচিবুনিয়া সেকেলার বটতলা এলাকার জিয়া মিয়ার বাড়ির ভাড়াটিয়া আবদুল মাঝির ছেলে।
 
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ইমন কারাগারের মহিলা ওয়ার্ডের পাশের একটি বাথরুমের ছাদে ওঠে। সেখান থেকে কৌশলে কারাগারের পূর্ব পাশের দেওয়াল টপকে বাইরে বেরিয়ে যায়। পরে বিষয়টি কারারক্ষীদের নজরে এলে কারাগারে ‘পাগলা ঘণ্টা’ বাজিয়ে সতর্কতা জারি করা হয়।
 
কারাগারের নথি অনুযায়ী, সোনাডাঙ্গা থানায় দায়ের করা একটি চুরি মামলায় (মামলা নম্বর- ০৯(০১)২৫; ধারা ৩৮১/৩৪) গত ১৩ জুন ২০২৬ থেকে ইমন মাঝি খুলনা জেলা কারাগারে বন্দি ছিল।
 
ঘটনার পর বিস্তারিত তথ্য জানতে খুলনা জেলা কারাগারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কারও বক্তব্য পাওয়া যায়নি।
এলাকা: খুলনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

খুলনা জেলা কারাগার থেকে দেওয়াল টপকে পালালেন হাজতি

B
BN DESK | 09 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার