Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খুলনা রেলস্টেশনের স্ক্রিনে ভেসে উঠলো ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে

BN DESK
03 September 2026, 04:01 AM পড়তে ১ মিনিট
খুলনা রেলস্টেশনের স্ক্রিনে ভেসে উঠলো ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে

মফস্বল ডেস্ক: খুলনা রেলস্টেশনের ডিজিটাল বিলবোর্ডে ষ্টেশনের মূল ফটকে ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আবার আসবে’ এমন একটি লেখা প্রকাশ করা হয়। শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

উপস্থিত ছাত্র-জনতা জানান, খুলনা রেলস্টেশনের ডিজিটাল বিলবোর্ডের স্ক্রোলিংয়ে ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আবার আসবে’ এমন একটি লেখা প্রকাশের ভিডিও ছড়িয়ে পড়ে। এটি দেখার পরেই স্থানীয় ছাত্র জনতা খুলনা রেলস্টেশনে অবস্থান নেয়। উত্তেজনা ছড়িয়ে পড়লে খুলনা মহানগর বিএনপি নেতাকর্মী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এসে পরিস্থিতি সামাল দেয়।

এ ঘটনায় ডিজিটাল বোর্ড অপারেটর ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মী আসলা হোসেন সেন্টুকে পুলিশে দেয় বিক্ষুব্ধরা।

সদর থানার ইন্সপেক্টর শাহাজাহান আহমেদ জানান, নিরাপত্তাজনিত কারণে আসলাম হোসেন সেন্টুকে হেফাজতে নেয়া হয়েছে। সে ডিজিটাল বোর্ড অপারেটর ঠিকাদারি প্রতিষ্ঠান ট্রিপল ই সাইন এর কর্মচারী। এ বিষয়ে রেলওয়ে থানা আইনানুগ ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

এলাকা: খুলনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

খুলনা রেলস্টেশনের স্ক্রিনে ভেসে উঠলো ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে

B
BN DESK | 15 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার