Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খেলাধুলা করতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

BN DESK
01 September 2026, 07:16 PM পড়তে ১ মিনিট
খেলাধুলা করতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় খেলাধুলা করতে গিয়ে বসতঘরের পাশের পুকুরে ডুবে মোসা: আনাইতা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১৫ নভেম্বর)বিকেলের দিকে এ ঘটনা ঘটে।

শিশুটি লালমোহন উপজেলার গজারিয়া গ্রামের মো. মিজানুর রহমানের মেয়ে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, দুপুর থেকেই আনাইতা তাদের বাড়ির উঠানে খেলাধুলা করছিল। খেলাধুলা করতে করতে সে বসতঘরের পাশে পুকুরে পরে যায়। দীর্ঘ সময় শিশুটিকে তার পরিবারের লোকজন উঠানে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু কোথায়ও খুঁজে পাওয়া যায়নি। এরপর শিশুটিকে পুকুরে ভাসতে দেখে দ্রুত তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ করেনি।

এলাকা: ভোলা লালমোহন
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

খেলাধুলা করতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

B
BN DESK | 15 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার