Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খেলার সময় বিদ্যুতের ছেড়া তারে হাত লেগে প্রবাসীর শিশু নিহত

BN DESK
01 September 2026, 08:09 PM পড়তে ১ মিনিট
খেলার সময় বিদ্যুতের ছেড়া তারে হাত লেগে প্রবাসীর শিশু নিহত

নিউজ ডেস্ক:  ঝিনাইদহের মহেশপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকায় বৈদ্যুতের ছেড়া তারে হাত দিয়ে প্রাণ গেলো ইলমা নামের (৬) এক শিশুর। 

বৃহস্পতিবার (১ মে) দুপুরে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইলমা উপজেলার ফতেপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। আনোয়ার দীর্ঘদিন ধরে প্রবাসে থাকেন। আর তার স্ত্রী সন্তানকে নিয়ে মহেশপুর শহরের কাজীপাড়ায় একটি ভাড়া বাসায় থাকেন।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের খোলা জায়গায় খেলছিল ইলমা। এসময় সেখানে বিদ্যুৎ সংযোগের একটি তার পড়ে ছিল। অসাবধানতাবশত শিশুটি ওই তারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় স্থানীয়রা টের পেয়ে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: ঝিনাইদহ মহেশপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

খেলার সময় বিদ্যুতের ছেড়া তারে হাত লেগে প্রবাসীর শিশু নিহত

B
BN DESK | 01 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার