Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খোয়াই নদীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠেছে ব্যবসায়ীর মরদেহ

BN DESK
02 September 2026, 01:24 PM পড়তে ১ মিনিট

হবিগঞ্জের চুনারুঘাটে খোয়াই নদী পারাপার হতে গিয়ে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ব্যবসায়ী আব্দুর জলিলের মরদেহ ভেসে উঠেছে।

আজ শনিবার (১৪ মার্চ) দুপুরে খোয়াই নদীর কোটবাড়ি এলাকায় তার মরদেহ ভেসে উঠে। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে উদ্ধারে কাজ চালাচ্ছে চুনারুঘাট থানা পুলিশ। 

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় আমরোড বাজার থেকে গরু নিয়ে বাড়ি উদ্দেশ্যে রওয়ানা দেন ক্ষেতামারা গ্রামের আব্দুল জলিল। এ সময় তিনি গরু নিয়ে কোট বাড়ি এলাকায় খোয়াই নদীর পারাপার হতে গিয়ে তলিয়ে যান। খবর পেয়ে উৎসুুক জনতা নদীর পাড়ে ভিড় করেন। পরদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত চুনারুঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার কাজ চালায়।

স্থানীয় বাসিন্দা আব্দুর রাজ্জাক রাজু বলেন, নিখোঁজ জলিল গরু ব্যবসা করতেন। তিনি গরু নিয়ে নদীতে নামলে তলিয়ে যান। তিনি সাঁতার জানেন না বলে অনেকেই নিশ্চিত করেছেন। 

চুনারুঘাট থানার ওসি রফিকুল ইসলাম বলেন, স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে খবর দিয়েছেন। মরদেহ উদ্ধারের কাজ চলছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

খোয়াই নদীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠেছে ব্যবসায়ীর মরদেহ

B
BN DESK | 15 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার