Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গণঅভ্যুত্থানে ৯ হত্যাকাণ্ড মামলায় বানিয়াচংয়ের সাবেক ওসি দেলোয়ার গ্রেপ্তার

BN DESK
10 October 2025, 10:14 PM পড়তে ১ মিনিট
গণঅভ্যুত্থানে ৯ হত্যাকাণ্ড মামলায় বানিয়াচংয়ের সাবেক ওসি দেলোয়ার গ্রেপ্তার

হবিগঞ্জের বানিয়াচংয়ে ‘জুলাই গণঅভ্যুত্থানে’ নয়জন ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করার ঘটনায় তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
 
আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল ৩টায় বানিয়াচং থানার সাবেক পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আবু হানিফ এ তথ্য নিশ্চিত করেন।
 
তিনি বলেন, গতকাল বুধবার রংপুর রেঞ্জ পুলিশ অফিসে কর্মরত অবস্থায় দেলোয়ারকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট পর্যন্ত দেলোয়ার বানিয়াচং থানায় ওসির দায়িত্ব পালন করছিলেন। ওইদিন বেলা ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে সাগরদিঘীর পশ্চিমপাড় ঈদগাহ মাঠ থেকে বিশাল মিছিল বের হয়। মিছিলে কয়েক হাজার মানুষ অংশ নেন। গ্যানিংগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে মিছিলটি বড়বাজার শহীদ মিনারে সমবেত হয়। পরে মিছিলকারীরা থানার সামনে গেলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে আন্দোলনকারীরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সংঘর্ষের একপর্যায়ে পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়তে থাকে। ঘটনাস্থলেই চারজনসহ মোট সাতজন নিহত হন। ওই ঘটনায় চিত্র ধারণ করতে গেলে এক সাংবাদিককে পিটিয়ে হত্যা করে বিক্ষুব্ধরা। এরইমধ্যে থানার উপ-পরিদর্শক (এসআই) সন্তোষ চৌধুরীকে ছিনিয়ে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করে বিক্ষুব্ধরা। পরদিন গুলিবিদ্ধ আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনার পর নিহত নয়জনের পরিবার পৃথক মামলা দায়ের করে। একইসঙ্গে এসআই সন্তোষ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের পক্ষ থেকেও মামলা দায়ের করা হয়। পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গঠিত হয়। ইতোমধ্যে ৩০ জনের বেশি সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

গণঅভ্যুত্থানে ৯ হত্যাকাণ্ড মামলায় বানিয়াচংয়ের সাবেক ওসি দেলোয়ার গ্রেপ্তার

B
BN DESK | 14 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার