Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গণতন্ত্র পুনরুদ্ধার ও কৃষকের ভাগ্য বদলে ধানের শীষের বিকল্প নেই: ড. ফরিদুজ্জামান ফরহাদ

BN DESK
02 September 2026, 12:43 AM পড়তে ১ মিনিট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নড়াইল-২ আসনে নির্বাচনী আমেজ তুঙ্গে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এ জেড এম ড. ফরিদুজ্জামান ফরহাদ-এর সমর্থনে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইল জেলা বিএনপি কার্যালয়ে জাতীয়তাবাদী কৃষক দল, জেলা শাখার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। এ সভায় পৌর কৃষকদলের আহবায়ক মাহফুজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানের সন্চালনা করেন সদর থানা কৃষকদলের সদস্য সচিব নিয়াজ আহম্মেদ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল,লোহাগড়া উপজেলা সদস্য সচিব মেজবাহ উদ্দিন পারভেজ,বিএনপি নেতা এস এম মাছুদ রানা টুলুসহ নড়াইল জেলা বিএনপি, কৃষক দল এবং অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধার এবং কৃষকদের ভাগ্য পরিবর্তনের জন্য ধানের শীষের বিজয় আজ সময়ের দাবি। তিনি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সব ভেদাভেদ ভুলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নির্বাচনী লড়াইয়ে জয়ী হতে সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ কৌশল ও পরিকল্পনা গ্রহণ করা হয়: প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের বার্তা এবং দলের ইশতেহার পৌঁছে দেওয়ার জন্য বিশেষ 'ডোর-টু-ডোর' ক্যাম্পেইন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কৃষক দলের জেলা নেতৃবৃন্দ তৃণমূল পর্যায়ের কৃষকদের অধিকার আদায় এবং তাদের সমস্যার সমাধানে ধানের শীষের প্রয়োজনীয়তা নিয়ে জনমত গঠনের ওপর গুরুত্বারোপ করেন। গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে প্রচারণাকে আরও বেগবান করতে বিশেষ সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

সভা শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কৃষক দলের এই তৎপরতা নড়াইল-২ আসনের নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

এলাকা: নড়াইল
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

গণতন্ত্র পুনরুদ্ধার ও কৃষকের ভাগ্য বদলে ধানের শীষের বিকল্প নেই: ড. ফরিদুজ্জামান ফরহাদ

B
BN DESK | 01 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার