Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গণপিটুনিতে সাবেক প্রতিমন্ত্রীর ভাগ্নে নিহত

BN DESK
02 September 2026, 07:43 AM পড়তে ১ মিনিট
গণপিটুনিতে সাবেক প্রতিমন্ত্রীর ভাগ্নে নিহত

খুলনায় সাবেক শ্রম ও কর্মসংস্থামন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের ভাগনে শেখ আরিফুজ্জামান রূপম (৩৪) গণপিটুনিতে নিহত হয়েছেন।  তার বিরুদ্ধে মাদকসহ ৪টি মামলা রয়েছে।

আজ সোমবার (৪ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে নগরীর দৌলতপুর আঞ্জুমান মসজিদ সড়কে এ ঘটনা ঘটে।

নিহত রূপম আঞ্জুমান সড়কের শেখ কামাল উদ্দিন বাচ্চুর ছেলে। 

যৌথবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সকালে দৌলতপুরের আঞ্জুমান মসজিদ সড়কে মাদকবিরোধী একটি অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। অভিযান থেকে ফেরার পথে সড়কের ওপর মারামারির ঘটনা দেখে সেখানে যান তারা। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে লোকজন রূপমকে আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। এরপর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়। তবে এ বিষয়ে যৌথবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিতে রাজি হননি।

দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলী জানান, নিহত রূপমের বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদক আইনে ১টি ও মারামারির ঘটনায় ২টি মামলা রয়েছে। দিঘলিয়া থানা পুলিশ জানায়, রূপমের বিরুদ্ধে ২০১৪ সালের ৭ ডিসেম্বরের একটি মাদক মামলা রয়েছে।

এদিকে, ২০২২ সালের ২৪ আগস্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দৌলতপুর থেকে ১৮পিস ইয়াবাসহ রূপমকে আটক করেছিল। এর আগে ২০১৪ সালের ৭ ডিসেম্বর দিঘলিয়া উপজেলার পানিগাতী গ্রাম থেকে রূপমসহ ২ জনকে ৩৯৫ পিস ইয়াবাসহ আটক করেছিল র‌্যাব।

এলাকা: খুলনা খুলনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

গণপিটুনিতে সাবেক প্রতিমন্ত্রীর ভাগ্নে নিহত

B
BN DESK | 04 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার