Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গত ১৫ বছরে প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে: মির্জা ফখরুল

BN DESK
03 September 2026, 07:22 AM পড়তে ১ মিনিট
গত ১৫ বছরে প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৫ বছরে প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন করে সুযোগ সৃষ্টি হয়েছে। দল-মত নির্বিশেষে দেশ ও ক্রিকেটকে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার।

শুক্রবার (২০ জুন) বিকালে ঠাকুরগাঁও শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে মির্জা রুহুল আমিন স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

এ সময় তিনি আরও বলেন, এই দেশটা আমার আমাদের, অন্য কারও নয়। তাই এই দেশটা নতুন করে গড়ে তোলার দায়িত্ব আমাদের।

অনুষ্ঠিত টি-২০ টুর্নামেন্টে অংশগ্রহণ করে ১৬টি দল। ফাইনালে দিনাজপুর ডোমিনেটরসকে ৬ উইকেটে হারিয়ে চাম্পিয়ন হয় পাবনা ক্রিকেটার্স৷

এ সময় টুর্নামেন্টের আহ্বায়ক নুর-ই শাহাদাত স্বজন, অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তফা সরদার শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন উপস্থিত ছিলেন৷ এছাড়াও আয়োজক কমিটি, টিম ম্যানেজম্যান্টসহ সুধীজনরা উপস্থিত ছিলেন৷

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

গত ১৫ বছরে প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে: মির্জা ফখরুল

B
BN DESK | 20 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার