Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গফরগাঁওয়ে ডাম্পট্রাক-অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ২ ও আহত ২

BN DESK
03 September 2026, 11:27 AM পড়তে ১ মিনিট
গফরগাঁওয়ে  ডাম্পট্রাক-অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ২ ও আহত ২

ময়মনসিংহের গফরগাঁওয়ে ডাম্পট্রাক ও অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন।

আজ সোমবার (৭ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার পাঁচবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে ওয়াসিম মিয়া (২২) ও টাংগাব ইউনিয়নের বটতলা গ্রামের মৃত আব্দুল আওয়ালের ছেলে ইকবাল হোসেন (৫০)। ওয়াসিম মিয়া অটোরিকশার যাত্রী ও ইকবাল হোসেন চালক ছিলেন।

বিষয়টি  নিশ্চিত করেছেন পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম।

তিনি জানান, টাংগাব এলাকা থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী অটোরিকশাটি কিশোরগঞ্জের হোসেনপুরের দিকে যাচ্ছিল। দুপুর ১২টার দিকে পাঁচবাগ এলাকা পর্যন্ত যেতেই দ্রুতগতির একটি ডাম্পট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার যাত্রী ওয়াসিম ও চালক ইকবাল। এসময় আহত হয় আরও দুজন যাত্রী। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ওসি আরও জানান, ট্রাকের চালক সোহানকে আটক করা হয়েছে। ট্রাকসহ অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

গফরগাঁওয়ে ডাম্পট্রাক-অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ২ ও আহত ২

B
BN DESK | 07 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার