Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গফরগাঁওয়ে ভারতীয় এনআইডি কার্ড, অস্ত্র, বৈদাশিক মূদ্রা সহ নারী গ্রেপ্তার

BN DESK
10 October 2025, 07:44 AM পড়তে ১ মিনিট
গফরগাঁওয়ে ভারতীয় এনআইডি কার্ড, অস্ত্র, বৈদাশিক মূদ্রা সহ নারী গ্রেপ্তার

মফস্বল ডেস্ক: ময়মনসিংহের গফরগাঁওয়ে নাদিরা আক্তার হ্যাপি (৫০) নামে নারীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তার কাছ থেকে ভারতীয় এনআইডি কার্ড, বিদেশি পিস্তল, খেলনা পিস্তল, রামদা, চাপাতি, হাসুয়া, ছুরি, ত্রিশুল, চায়না চাপাতি, চাকু, কল্কি, ৫টি সৌদি রিয়াল এবং ২৮০০ ভারতীয় রুপি জব্দ করা হয়। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে এদিন ভোররাতে গফরগাঁও পৌর শহরের শিলাসী এলাকায় নিষিদ্ধ ষোষিত ছাত্রলীগ নেতা হৃদয়ের বাসা থেকে এই নারীকে যৌথবাহিনী গ্রেপ্তার করে বলে নিশ্চিত করেছেন গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিব্বিরুল ইসলাম। নাদিরা আক্তার হ্যাপি উপজেলার চরআলগী ইউনিয়নের বাসিন্দা। তবে বর্তমানে তিনি পৌর শহরের শিলাসী এলাকার নিষিদ্ধ ষোষিত ছাত্রলীগ নেতা হৃদয়ের ভাড়া বাসায় তৃতীয় স্বামী আবুল হোসেনের সঙ্গে বসবাস করত।

ওসি শিব্বিরুল ইসলাম বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় তিনি অবৈধ অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী ও ইয়াবা সেবনকারী হিসাবে পরিচিত।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

গফরগাঁওয়ে ভারতীয় এনআইডি কার্ড, অস্ত্র, বৈদাশিক মূদ্রা সহ নারী গ্রেপ্তার

B
BN DESK | 26 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার