Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গফরগাঁওয়ে মেয়েকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাবার মৃত্যু

BN DESK
10 October 2025, 10:04 PM পড়তে ১ মিনিট
গফরগাঁওয়ে মেয়েকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাবার মৃত্যু

নিউজ ডেস্ক:   ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দীঘা পুলিয়াদি গ্রামে মেয়েকে রক্ষা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাবা রতন মিয়ার (৪৫) মৃত্যু হয়েছে। 


বুধবার (১৬ এপ্রিল) দুপুরে ঝড় ও বৃষ্টির মধ্যে এ ঘটনা ঘটে। 

নিহত মো. রতন মিয়া ওই এলাকার সোরহাব মিয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ঝড়ের মধ্যে নিহত রতন মিয়ার মেয়ে রিক্তা আক্তার বাড়ির পানির পাম্পের সুইচ অন করে। এ সময় বিদ্যুতের তার পাম্পের তার টিনের বেড়ায় বিদ্যুৎতায়িত হলে মেয়ের চিৎকারে রক্ষা করতে গিয়ে বাবা রতন মিয়াও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পর তাকে দ্রুত উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

গফরগাঁওয়ে মেয়েকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাবার মৃত্যু

B
BN DESK | 17 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার