Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গফরগাঁওয়ে যুবকের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার

BN DESK
22 May 2026, 02:15 AM পড়তে ১ মিনিট

ময়মনসিংহের গফরগাঁওয়ে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টার দিকে উপজেলার পাগলা থানার মশাখালী ইউনিয়নের দরিচারবাড়িয়া গ্রামের শাহ ভিটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম খবরের কাগজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সকালে এক যুবক শাহ ভিটার জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় মরদেহটি দেখতে পান। এ সময় তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।’

তিনি আরও বলেন, ‘নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তার পরনে ছিল প্যান্ট এবং বাম হাতে একটি ঘড়ি ছিল। মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

গফরগাঁওয়ে যুবকের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার

B
BN DESK | 22 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার