Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গরমে ডাব-কফির মিশ্রণে মিলবে স্বস্তি

BN DESK
09 May 2026, 10:59 PM পড়তে ১ মিনিট

লাইফস্টাইল ডেস্ক : গরমের দিনে সারাদিনের ক্লান্তি শেষে বাড়ি ফিরে ঠান্ডা কোনো পানীয়ের কথা মনে পড়াটাই স্বাভাবিক। এক গ্লাস শীতল পানীয় যেন মুহূর্তেই শরীর ও মনকে কিছুটা শান্ত করে দেয়। কেউ লেবুর শরবত খান, কেউ ডাবের পানি, আবার কেউ লবণ-চিনির পানীয়েই স্বস্তি খুঁজে পান। তবে কফিপ্রেমীদের জন্য বিষয়টা একটু কঠিন। কারণ বছরের সব সময় কফি ছাড়া দিন না চললেও প্রচণ্ড গরমে অনেকেই ভাবেন-কফি কি শরীরকে আরও গরম করে দেবে?

এই সমস্যারই অভিনব সমাধান এখন ‘টেন্ডার কোকোনাট কফি’। নাম শুনে অবাক লাগলেও এটি আসলে ডাবের পানি ও কফির এক ভিন্নধর্মী সংমিশ্রণ। সোশ্যাল মিডিয়ায় ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে এই পানীয়। প্রথম চুমুকে স্বাদ একটু অচেনা লাগতে পারে, তবে অনেকেই বলছেন, একবার অভ্যস্ত হয়ে গেলে এটি বেশ রিফ্রেশিং লাগে।

খাদ্যবিশেষজ্ঞদের ভাষায়, এমন স্বাদকে বলা হয় অ্যাকোয়ার্ড টেস্ট। অর্থাৎ শুরুতে যেটি নতুন বা অদ্ভুত মনে হয়, ধীরে ধীরে সেটিই হয়ে উঠতে পারে প্রিয় স্বাদ।


উপকরণ

ডাবের পানি ১ কাপ
ডাবের নরম মালাই ২ টেবিল চামচ
কফি ১ চা চামচ
দুধ আধা কাপ
মধু দেড় চামচ
বরফ কুঁচি বা আইস কিউব প্রয়োজনমতো

প্রস্তুত প্রণালি

প্রথমে একটি কচি ডাব থেকে পানি আলাদা করে নিন। এরপর ডাবের ভেতরের নরম মালাই চামচ দিয়ে তুলে ব্লেন্ডারে দিন। এর সঙ্গে ডাবের পানি, দুধ ও মধু যোগ করুন। সব উপকরণ একসঙ্গে ভালোভাবে ব্লেন্ড করুন, যাতে মিশ্রণটি মসৃণ ও ক্রিমি হয়।

অন্যদিকে অল্প গরম পানিতে কফি গুলে নিন। কফি ঠান্ডা হয়ে গেলে সেটি ব্লেন্ড করা ডাবের মিশ্রণের সঙ্গে মিশিয়ে দিন। এরপর বরফ কুঁচি বা আইস কিউব দিয়ে আবার হালকা ব্লেন্ড করুন। তৈরি হয়ে গেল ঠান্ডা ও রিফ্রেশিং টেন্ডার কোকোনাট কফি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
লাইফস্টাইল

গরমে ডাব-কফির মিশ্রণে মিলবে স্বস্তি

B
BN DESK | 09 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার