Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গরমে স্বস্তি দেবে লাউ-চিংড়ি তরকারি

BN DESK
02 September 2026, 10:06 PM পড়তে ১ মিনিট

লাইফস্টাইল ডেস্ক: দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ শরীরে ক্লান্তি ও অস্বস্তিও বাড়িয়ে দেয়।এমন সময়ে খাদ্যতালিকায় হালকা, পুষ্টিকর ও সহজপাচ্য কোনো পদ যোগ করা হতে পারে স্বস্তির সমাধান। সেদিক থেকে লাউ-চিংড়ি হতে পারে দারুণ একটি পছন্দ।

লাউয়ে রয়েছে প্রচুর পানি, যা শরীরের পানিশূন্যতা দূর করতে এবং গরমের দিনে শরীরকে শীতল রাখতে সহায়তা করে। অন্যদিকে চিংড়ি মাছ উচ্চমানের প্রোটিনের ভালো উৎস। এই দুই উপাদানের সমন্বয়ে তৈরি লাউ-চিংড়ি তরকারি স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই সমৃদ্ধ।

কম তেল ও মসলায় রান্না করা এই পদটি ঈদের ভারী খাবারের একঘেয়েমি কাটিয়ে পরিবারের খাবারের টেবিলে আনতে পারে ভিন্ন স্বাদ ও প্রশান্তি।

উপকরণ:

লাউ ছোট ছোট টুকরো করা ২ কাপ, চিংড়ি মাছ ২৫০ গ্রাম, পেঁয়াজ কুচি আধা কাপ, হলুদ গুঁড়া ১ চা-চামচ, মরিচ গুঁড়া আধা চা-চামচ, জিরা গুঁড়া ১ চা-চামচ, কাঁচামরিচ ২-৩টি, ধনেপাতা কুচি ২ টেবিল-চামচ, রসুন বাটা ১ চা-চামচ, লবণ স্বাদমতো এবং তেল পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি:

প্রথমে লাউ ছোট ছোট টুকরো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিন। এরপর একটি কড়াই বা ফ্রাইপ্যানে তেল গরম করে তাতে লাউ ছাড়া বাকি সব উপকরণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। মসলা ও চিংড়ি ভুনা হয়ে গেলে সেগুলো একটি পাত্রে তুলে রাখুন।

 এবার একই কড়াইয়ে লাউ দিয়ে ভালোভাবে কষিয়ে ঢেকে দিন। লাউ থেকে যে পানি বের হবে, তাতেই এটি সিদ্ধ হয়ে যাবে। তাই আলাদা করে পানি দেওয়ার প্রয়োজন নেই। লাউ নরম হয়ে এলে ভুনা চিংড়ি, জিরা গুঁড়া, কাঁচামরিচ ও ধনেপাতা কুচি যোগ করুন। আরও কয়েক মিনিট মাখামাখা করে রান্না করে নামিয়ে নিন।

গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু ও স্বাস্থ্যকর লাউ-চিংড়ি তরকারি। গরমের দিনে এই হালকা পদটি যেমন রুচি বাড়াবে, তেমনি শরীরেও এনে দেবে প্রশান্তি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
লাইফস্টাইল

গরমে স্বস্তি দেবে লাউ-চিংড়ি তরকারি

B
BN DESK | 23 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার