Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গরমে স্বস্তি পেতে চুল ছোট করবেন নাকি কামিয়ে ফেলবেন?

BN DESK
02 September 2026, 07:20 PM পড়তে ১ মিনিট

রোদের তীব্রতা থেকে বাঁচতে আমরা কত কিছুই না করি! কেউ ছাতা ব্যবহার করেন, কেউবা ওড়না বা টুপি। আবার একদল মানুষ এই ঝামেলা এড়াতে সরাসরি মাথা ন্যাড়া করে ফেলছেন। সাময়িক শীতলতা অনুভূত হলেও এর পেছনে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে আমরা কতটা সচেতন? গরমে চুল কামানো কি সত্যিই বুদ্ধিমানের কাজ, নাকি কেবলই একটি প্রচলিত ধারণা?

ত্বকের সুরক্ষা

চুল আমাদের মাথার ত্বকের জন্য একটি প্রাকৃতিক সুরক্ষা স্তর হিসেবে কাজ করে। এটি সূর্যের তীব্র তাপ ও অতিবেগুনি রশ্মি থেকে স্ক্যাল্পকে রক্ষা করে। তাই পুরোপুরি চুল কামিয়ে ফেললে মাথার ত্বক সরাসরি রোদের সংস্পর্শে আসে, ফলে সানবার্ন, জ্বালা বা ত্বকের ক্ষতির ঝুঁকি বাড়তে পারে।

তাপমাত্রা নিয়ন্ত্রণ

অনেকে মনে করেন চুল থাকলে বেশি গরম লাগে। বাস্তবে চুল তাপ আটকে রাখার পাশাপাশি মাথাকে অতিরিক্ত গরম হওয়া থেকেও কিছুটা সুরক্ষা দেয়। অর্থাৎ এটি একধরনের ইনসুলেশন হিসেবে কাজ করে - যা বাইরে থেকে আসা তাপের প্রভাব কমাতে সাহায্য করে।

পরিচ্ছন্নতাই সমাধান

তবে চুল খুব বেশি লম্বা, ঘন বা অপরিচ্ছন্ন থাকলে গরমে অস্বস্তি বাড়তে পারে। ঘাম জমে স্ক্যাল্পে চুলকানি, খুশকি বা ফাঙ্গাল সংক্রমণের ঝুঁকিও থাকে। তাই পুরোপুরি কামিয়ে ফেলার বদলে চুল ছোট রাখা বা নিয়মিত পরিষ্কার রাখাই বেশি কার্যকর সমাধান।

যারা নিয়মিত বাইরে কাজ করেন, তাদের জন্য মাথা ঢেকে রাখা - যেমন ক্যাপ বা ছাতা ব্যবহার করা - আরও গুরুত্বপূর্ণ। কারণ সরাসরি রোদে থাকলে শুধু স্ক্যাল্প নয়, পুরো শরীরই অতিরিক্ত গরম হয়ে যেতে পারে।

সব মিলিয়ে বলা যায়, চুল কামিয়ে ফেললে সাময়িকভাবে হালকা লাগতে পারে, কিন্তু এটি গরম থেকে সুরক্ষার স্থায়ী সমাধান নয়। বরং এতে সূর্যের ক্ষতিকর প্রভাবের ঝুঁকি বাড়তে পারে।

তাই গরমে আরাম পেতে চুল ছোট রাখা, পরিষ্কার রাখা এবং প্রয়োজন অনুযায়ী মাথা ঢেকে রাখাই সবচেয়ে ভালো উপায়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
লাইফস্টাইল

গরমে স্বস্তি পেতে চুল ছোট করবেন নাকি কামিয়ে ফেলবেন?

B
BN DESK | 20 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার