Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গরমে স্বস্তি পেতে যেসব খাবার খাওয়া উচিত

BN DESK
27 April 2026, 11:11 PM পড়তে ১ মিনিট

লাইফস্টাইল ডেস্ক ঃ তীব্র গরমে শরীরে নানা ধরনের সমস্যা দেখা দেয়। বিশেষজ্ঞদের মতে, এসব সমস্যার বড় একটি কারণ হলো অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস। তাই গরমে কী খাওয়া উচিত আর কোন খাবার এড়িয়ে চলা ভালো, সে বিষয়ে সতর্ক থাকা জরুরি।

চিকিৎসক ও পুষ্টিবিদদের মতে, কিছু খাবার শরীরের তাপমাত্রা বাড়িয়ে অস্বস্তি তৈরি করে। আবার কিছু খাবার শরীরকে ঠান্ডা রাখতে ও পানিশূন্যতা দূর করতে সাহায্য করে।

যেসব খাবার এড়িয়ে চলা ভালো ঃ গরমের সময় মশলাজাতীয় ও ভারী খাবার, বিশেষ করে ভুনা মাছ-মাংস কম খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এসব খাবার হজমে সময় নেয় এবং শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয়।
ডিমও অতিরিক্ত খাওয়া ঠিক নয়। বিশেষ করে যাদের কোলেস্টেরল বা উচ্চ রক্তচাপের সমস্যা আছে। কোমল পানীয় ও আইসক্রিম খেলে সাময়িক স্বস্তি মিললেও পরে শরীরে পানিশূন্যতা বাড়তে পারে।

ফাস্টফুড, তেলেভাজা খাবার, চর্বিযুক্ত মাংস এবং অতিরিক্ত ভাতজাতীয় খাবার গরমে এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি চা ও কফি বেশি খেলে শরীর আরও পানিশূন্য হয়ে যেতে পারে। দুগ্ধজাত কিছু খাবার ও বেশি চিনি-লবণযুক্ত খাবারও গরমে অস্বস্তি বাড়ায় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

যেসব খাবার উপকারী ঃ গরমে কম মশলাযুক্ত ও সহজপাচ্য খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদরা। লাউ, ঝিঙা, চিচিঙ্গা, সজনে ডাঁটা ও বিভিন্ন শাকসবজি হালকা ঝোলে খেলে শরীর ঠান্ডা থাকে এবং পুষ্টিও পাওয়া যায়। পাতলা সবজি স্যুপ, টক দই, কাঁচা আমের শরবত ও লেবু পানি গরমে শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে।

তরমুজসহ পানিযুক্ত ফল, শসা, জাম এবং অন্যান্য মৌসুমি ফল শরীরের পানির ঘাটতি পূরণ করে। ডাবের পানি ও ডিটক্স পানীয় শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখে।

পানি পানের গুরুত্ব সবচেয়ে বেশি ঃ বিশেষজ্ঞরা বলছেন, গরমে প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা সবচেয়ে জরুরি। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দিনে অন্তত তিন লিটার পানি পান করা উচিত। চিকিৎসকদের পরামর্শ, গরমে খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তন আনলেই শরীরকে অনেকটাই সুস্থ ও স্বস্তিতে রাখা সম্ভব।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
লাইফস্টাইল

গরমে স্বস্তি পেতে যেসব খাবার খাওয়া উচিত

B
BN DESK | 27 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার