Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গরুর মাংসের কোরমা রাঁধবেন যেভাবে

BN DESK
02 September 2026, 10:22 PM পড়তে ১ মিনিট
গরুর মাংসের কোরমা রাঁধবেন যেভাবে

ঈদের দিন পোলাওয়ের সঙ্গে গরুর মাংসের কোরমা খুবই সুস্বাদু লাগে ।

গরুর মাংস ২ কেজি, তেল আধা কাপ, পেঁয়াজকুচি দুই কাপ, আদাবাটা দেড় টেবিল চামচ, রসুনবাটা এক টেবিল চামচ, কাজুবাদামবাটা ১ টেবিল চামচ, কাঠবাদামবাটা ১ টেবিল চামচ, পেস্তাবাদামবাটা এক টেবিল চামচ, কাঁচা মরিচের বাটা দুই চা-চামচ বা পরিমাণমতো, গোলমরিচগুঁড়া এক চা-চামচ, জিরাগুঁড়া এক চা-চামচ, ধনেগুঁড়া দুই টেবিল চামচ, জায়ফলগুঁড়া আধা চা-চামচ, জয়ত্রীগুঁড়া আধা চা-চামচ, তেজপাতা ৪টি, দারুচিনি ৬ টুকরা, বড় এলাচি ২টি, লবঙ্গ ৮-৯টি, লবণ পরিমাণমতো, টক দই এক কাপ, গরম পানি চার কাপ বা পরিমাণমতো, দুধ দুই কাপ, ঘি আধা কাপ, গরমমসলাগুঁড়া এক চা-চামচ, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, আলুবোখারা ৬-৭টি, চিনি এক টেবিল চামচ বা পরিমাণমতো, কাঁচা মরিচ ৬-৭টি।

প্রণালি
মাংস ধুয়ে টুকরা করে নিন। তেল, পেঁয়াজকুচি, সব বাটা মসলা, গোলমরিচগুঁড়া, জিরাগুঁড়া, ধনেগুঁড়া, জায়ফলগুঁড়া, জয়ত্রীগুঁড়া, তেজপাতা, দারুচিনি, বড় এলাচি, লবঙ্গ, লবণ পরিমাণমতো, টক দই দিয়ে মাখিয়ে রাখুন দুই ঘণ্টা। পরিমাণমতো গরম পানি দিয়ে চুলায় বসিয়ে দিন। মাংস আধা সেদ্ধ হলে দুধ দিয়ে অল্প আঁচে রান্না করতে হবে। ঝোল কমে এলে ঘি, গরমমসলাগুঁড়া, বেরেস্তা, আলুবোখারা, চিনি, কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে নামাতে হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
লাইফস্টাইল

গরুর মাংসের কোরমা রাঁধবেন যেভাবে

B
BN DESK | 27 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার